৩১ জুলাইয়ের মধ্যে হকারদের বাজার ছাড়ার নির্দেশ ডিসির

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২১, ২০২৫ | ৮:২৩
Link Copied Successfully!
সাংবাদিক, ব্যবসায়ী ও হকারদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। -- পপুলার বিডিনিউজ
চাঁদপুরের ব্যবসায়ী প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মধ্যে অবস্থিত বাজারে দু’পাশে হকারদের ফুটপাত দখলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
উপজেলা প্রশাসন বারবার সিদ্ধান্ত নিয়েও হকার উচ্ছেদে হয়েছেন ব্যর্থ। তবে এবার কঠোর হুঁশিয়ারি দিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। ৩১ জুলাই এর মধ্যে নিজ উদ্যোগে ফুটপাত দখল মুক্ত করতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
শনিবার (২২ জুন) বিকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক, বাজার ব্যবসায়ী সমিতি ও হকারদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সরকার সড়ক নির্মাণ করে পরিবহণের জন্য, ব্যবসা করার জন্য না। সেক্ষেত্রে সড়কে কোনো হকার বসে ব্যবসা করতে পারতে না। পৃথিবীর কোনো জায়গার সড়ক ব্যবসার জন্য না। তাই আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হকাররা স্ব স্ব উদ্যোগে হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখল মুক্ত করবেন।
আলোচনা সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেননের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সেনাবাহিনীর উপ-অধিনায়ক-২১ বীর আশিকুর রহমান আশিক।
সভায় ওই সময় সাংবাদিক, ব্যবসায়ী ও বাজারের হকারেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত