নতুন করারোপ ছাড়াই শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৯, ২০২৫ | ৯:১২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

পৌর বাসীর উপর নতুন করে কোন প্রকার কর আরোপ ছাড়াই এ অর্থ বছরে ৬৪ লক্ষ ৫৮ হাজার ৫ শত ২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লক্ষ ৫৮ হাজার ৫ শত ২৪ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যায় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লক্ষ টাকা।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লক্ষ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লক্ষ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লক্ষ ১৮ হাজার ৪ শত ৮৭ টাকা।

এ অর্থবছরে গৌরবাসীর উপর কোন প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা তার বক্তব্যে বলেন, পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্থ ভৌত অবকাঠামো তথা রাস্তা-ঘাট, ড্রেন, ব্রীজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনঃ নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধ কল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। পৌর কবরস্থানের জন্য ভূমি ক্রয় করা, ক্রয়কৃত ভূমি উন্নয়ন। পৌরসভার জন্য ক্রয়কৃত ভূমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা।

বিজ্ঞাপন

পৌরসভার উন্নয়নের জন্য নুতন প্রকল্পের অন্তভূক্তির জন্য নতুন ১০টি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা প্রদান। পৌরসভার ক্রয়কৃত ভূমিতে পৌর গরু-ছাগলের বাজার সম্প্রসারণ করা। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের শাহরাস্তি পৌরসভায় অনুকূলে চব্বিশ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা। পৌরসভা ড্রেন নির্মাণের জন্য ১৫ কোটি এবং ল্যান্ড ফিল্ড ১৫কোটি ও ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আলাদা ২টি প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান প্রমুখ।
১৯ জুন ২০২৫

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন