চাঁদপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৯, ২০২৫ | ৮:০২
Link Copied Successfully!

অদ্য ১৯/০৬/২০২৫ খ্রি. বৃহস্পতিবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক এবং বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৫ এর আহ্বায়ক মোহাম্মদ ফয়জুর রহমান, সমাজকর্ম বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো: আব্দুর রহমান, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মহি উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ফেরদৌস, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক।

 

বিজ্ঞাপন

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্ত্যব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপন্তে উচ্চ শিক্ষায় গমন করে ছোট পরিসর থেকে বড় পরিসরে জীবনকে গড়ে তুলবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির আশা-আকাঙ্খার প্রতীক। শিক্ষার্থীদের এ বিদায় তোমাদের শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময়ই তোমাদের এ প্রিয় প্রাঙ্গনে আসবে এটাই প্রত্যাশা।” তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীরা অতীতের ন্যায় এবারও ভালো ফলাফলের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র কলেজের শিক্ষক, কর্মচারী, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রায় ৭০০ জন পরীক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু