হাজীগঞ্জে ভাই-বোন সহ ৭ পরিবারের সম্পত্তি আত্মসাৎ-এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৬, ২০২৫ | ৮:২২
Link Copied Successfully!
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ভুক্তভোগী মো. ইমাম হোসেন। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুরে ভাই-বোন সহ ৭ পরিবারের সম্পত্তি আত্মসাৎ-এর অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) বিকালে হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের মুন্সী বাড়ির তিন ভাই—মোঃ ইমাম হোসেন, মোঃ দেলোয়ার হোসেন এবং মোঃ তোফাজ্জল হোসেন তাদের বড় ভাই মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে জমি আত্মসাৎ ও নানা অপকর্মের অভিযোগ তুলে ধরেন।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, পৈত্রিক, হেবা ও ক্রয়কৃত সম্পত্তির সুষ্ঠু ভাগাভাগি না করে বড় ভাই আনোয়ার হোসেন একতরফাভাবে সেই জমি নিজের সন্তানের নামে দান করে দেন। যার ফলে তারা সম্পূর্ণরূপে বঞ্চিত হন। বিভিন্ন সালিশ বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে প্রশাসন ও গণমাধ্যমের সহায়তা চাচ্ছেন।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. ইমাম হোসেন, মো. ওসমান গনি, মো. মানিক হোসেন ও মো. তাজুল ইসলাম।

মো. ইমাম হোসেন বলেন, “আমাদের সম্পত্তি নিয়ে বিচার চেয়েও বিচার পাচ্ছি না। বরং উল্টো আমাদের বিরুদ্ধে মামলা ও হুমকির মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রশাসনের কাছে আমরা সুবিচার চাই।”

বিজ্ঞাপন

ওসমান গণি জানান, “আমি দেলোয়ার হোসেনের কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করেছি, কিন্তু আনোয়ার ও তার ছেলে আমাকে সেই জমিতে যেতে দিচ্ছে না।”

মানিক বলেন, “আমি নূর বানুর কাছ থেকে ১.৫০ শতাংশ জমি কিনে ভোগদখল করতে পারছি না। সন্ত্রাসী কায়দায় আমাকে ভয় দেখাচ্ছে।” আনোয়ার হোসেন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষ, এমনকি নিজের পরিবারের সদস্যদেরও জিম্মি করে রেখেছেন। মামলা, হামলা ও ভয়ভীতি তার প্রধান অস্ত্র। এছাড়াও আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা বেগম, মেয়ে রোকসানা আক্তার সাথী ও ছেলে মো. আরাফাত হোসেন, মেহেদী হাসান আরমান এসব কর্মকান্ডে জড়িত।

জানা গেছে, আনোয়ার হোসেন হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও তার ছেলে সেনাবাহিনীর সদস্য ইলিয়াস হোসেন সাদ্দাম। তার নাম ব্যবহার করে স্থানীয়ভাবে প্রভাব খাটাচ্ছেন এবং একের পর এক জুলুম করে চলেছেন। এতে এলাকাবাসীও আতঙ্কিত।

এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সকল সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের মাধ্যমে আমাদের কণ্ঠ যেন প্রশাসনের কর্ণগোচরে পৌঁছে। আমরা বিচার চাই, শান্তি চাই।”

সাংবাদিক সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মোঃ ইসমাইল হোসেন, মোঃ ওসমান গনি, মোঃ মানিক হোসেন, মোঃ তাজুল ইসলাম, শামসুন্নাহার, তাসলিমা বেগম সহ স্থানীয়, জাতীয় প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়