বাবুরহাটে আজম খানের নেতৃত্বে

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও গণভোজ সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৫ | ৫:০৩
Link Copied Successfully!

চাঁদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বাবুরহাট কলেজ মাঠে বিএনপি নেতা- কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপি নেতা সাহাদাত খাঁন।

এ সময় প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল চৌধুরী বলেন, চাঁদপুরে ভারসাম্য পূর্ণ রাজনীতি বিরাজ করুক। এক পেশী রাজনীতি না হোক। স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট থাকুক। এ দেশে কোন প্রভুত্ব বিস্তার করতে দেয়া হবে না।

বিজ্ঞাপন

মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাবুরহাট জামে মসজিদের পেশ ইমাম মুফতি ফারুক আহম্মেদ। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আজম খান অনুসারী বিএনপির নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত গণভোজে অংশ নেন কয়েক হাজার নারী-পুরুষ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখানে,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খাঁন, হানারচরের সাবেক চেয়ারম্যান মোতালেব বেপারী, মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অলি পাটোয়ারী, সাবেক যুবদল নেতা রাশেদ জাহান তুষার খাঁন, জেলা জাসসের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ন কবির, আশিকাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোতালেব খাঁনসহ আরো অনেকেই।
পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা