ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের শুভ উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১, ২০২৫ | ৯:১২
Link Copied Successfully!
কচুয়ায় ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট ওরিয়েন্টেশন ক্লাস শেষে মুনাজাতরত অবস্থায় অতিথিবৃন্দরা। -- পপুলার বিডিনিউজ

“কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই, কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে” এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে। রবিবার দুপুরে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া রোড হাজী আলী আজ্জম ভবনের ৩য় তলায় ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের ব্যবস্থাপক পরিচালক প্রকৌশলী দুলাল রায়ের সভাপতিত্বে ও ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।

তিনি বলেন, আমরা একবিংশ শতাব্দীতে অবস্থান করছি, যে শতাব্দীকে বলা হয় তথ্য ও প্রযুক্তির যুগ। এই যুগে টিকে থাকতে হলে কম্পিউটার ও আইসিটি জ্ঞান অপরিহার্য। এই প্রেক্ষাপটেই এই ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট চালু করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের, যুব সমাজকে এবং আগ্রহী জনসাধারণকে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসার সহকারি প্রভাষক শাখাওয়াত হোসেন, চাঁদপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রাবেয়া খানম, তেতৈয়া হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ শাহজাহান, শ্রীরামপুর হাই স্কুলের সহকারি শিক্ষক মোঃ জসীম উদ্দীন ও মোঃ শিব্বির।

ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ মিয়া জানান, আমাদের এই সেন্টারে থাকছে যেমন: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশনস, ফ্রিল্যান্সিং গাইডলাইনস এবং এর পাশাপাশি আমরা ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং, মেসন (রাজমিস্ত্রী) ,ওয়েল্ডিং, প্লাম্বিং, রড বাইন্ডিং ও পেইন্টিং কোর্স চালু করব। এই প্রতিষ্ঠান এর প্রশিক্ষনার্থীরা যাতে দেশের বাহিরে গিয়ে সর্বোচ্চ রেমিট্যান্স দেশে পাঠাতে পারে আমরা সেই ভাবে প্রশিক্ষনার্থীদের গড়ে তুলবো।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমাদের প্রশিক্ষকরা অভিজ্ঞ এবং আন্তরিক। আমরা শুধু সার্টিফিকেট নয়, দক্ষতা গড়ে তোলার উপর সর্বাধিক গুরুত্ব দিই। আমি আশা করি, এই ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই নিজের ক্যারিয়ার গড়বে, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে স্বনির্ভর হবে, এমনকি উদ্যোক্তা হিসেবেও আত্মপ্রকাশ করবে। সবশেষে, আপনাদের সক্রিয় সহযোগিতা এবং দোয়া কামনা করছি, যেন এই সেন্টার দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। পালগিরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জন, ইনোভেশন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক শাহাবুদ্দিন পাটোয়ারী, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন,কচুয়া মডেল মসজিদ ইমাম মোহাম্মদ হোসেন সহ ওরিয়েন্টেশন সকল ছাত্র-ছাত্রীরা প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়