পরিবেশ ও জীববৈচিত্র্যকে রক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান সনাকের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১, ২০২৫ | ৮:৫০
Link Copied Successfully!
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে সনাক-চাঁদপুরের আয়োজনে র‌্যালিতে। -- পপুলার বিডিনিউজ

“প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই” প্রতিপাদ্যের উপর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে চাঁদপুরের বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ১ জুন ২০২৫ মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন. ইয়েস গ্রুপের দলনেতা মোঃ আবু হানিফ সজিব ভূঁইয়া, রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সভাপতি কাজী আজিজুল হাকিম নাহিন। দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সদস্য অধ্যাপক সবিতা বিশ্বাস।

সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্যকে রক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা খুবই প্রয়োজন। তিনি মনে করেন, প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ না হলে এবং জনগণকে সচেতন করা না হলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে। সরকারের পাশাপাশি সাধারন জনগণকে প্লাস্টিক বর্জ্য ব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্লাস্টিক বর্জ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে নাগরিকদের জানাতে হবে এবং প্লাস্টিকের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার জন্য আমাদের নিজেদের আরও বেশি সচেতন হতে হবে । পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় কার্যক্রম বাস্তবায়নে সরকারের আরও বেশি পরিমানে উদ্যোগী হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, বাংলাদেশে শহর ও নগরে প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনার কারণে পরিবেশ সুরক্ষায় একটি অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সকল অংশীজনের ভূমিকাসহ বাংলাদেশ সরকারের জন্য টিআইবি’র দাবীসমূহ উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর সদস্য অধ্যাপক সবিতা বিশ্বাস। দাবীসমূহ হলো- ১) ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে সেই ঘোষণা ২০২৫ সালের আইএনসি সভা থেকে প্রদান করতে হবে; ২) “ন্যাশনাল থ্রিআর স্ট্রাটেজি ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট” কৌশলপত্রটি হালনাগাদ ও সংশোধনসহ পরিবেশ সংক্রান্ত বৈশ্বিক প্রতিশ্রুতির আলোকে একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করতে হবে; ৩) প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনঃপ্রক্রিয়াজতকরণের ব্যবস্থাসহ একটি আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোর কারিগরি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে; ৪) বর্জ্য ব্যবস্থাপনা-বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে; ৫) প্লাস্টিক শিল্পের জন্য আমদানি শুল্ক বৃদ্ধি ও অন্যান্য প্রণোদনা হ্রাস করে পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করতে হবে; ৬) অপ্রাতিষ্ঠানিক প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াজাতকারীদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অন্তর্ভূক্ত করার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করতে হবে এবং প্লাস্টিক-সংক্রান্ত অপ্রাতিষ্ঠানিক খাত থেকে পরিবেশ দূষণ হ্রাস করতে হবে; ৭) সিঙ্গেল ইউজ প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষকরে, ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব’ সম্পর্কিত নির্দেশিকাটির ব্যপক প্রচারণা নিশ্চিত করতে হবে; ৮) যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ এবং পরিবেশ দূষণ রোধে সাধারণ জনগণের মধ্যে প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে; ৯) নদী, জলাশয় ও পরিবেশের বিভিন্ন উৎসে থাকা প্লাস্টিক বর্জ্য অপসারণসহ পরিবেশ সুরক্ষা কার্যক্রমে নাগরিক উদ্যোগকে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; ১০) প্লাস্টিক দূষণ ও পরিবেশের ক্ষতিসহ এখাত-সংশ্লিষ্ট অনিয়মের সাথে জড়িত প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে হবে।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সনাক-চাঁদপুরের সদস্যবৃন্দ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু