ঈদকে ঘিরে সোমবার সফরমালীতে বসতে যাচ্ছে জেলার বৃহত্তম পশুর হাট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৫ | ১০:০৮
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপ‌জেলার বিষ্ণুপুর ইউ‌নিয়নে জেলার সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী সফরমালী বাজারে সপ্তাহের প্রতি সোমবার নিয়মিত পশুর হাট‌ বসে আসছে। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ২ জুন সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঐতিহ্যবাহী সফরমালী পশুর হাটে বসতে যাচ্ছে নাম মাত্র হাসিলে চাঁদপুর জেলার অন্যতম বৃহত্তম পশুর হাট।যেখানে চাঁদপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে বেপারী, খামারী ও গৃহস্থরা তাদের গরু ও ছাগল নিয়ে হাজির হবেন । ফলে সাপ্তাহিক এই হাটে ক্রেতা-বিক্রেতার মিলনমেলায় পরিনত হবে। ঈদে কে সামনে রেখে হাট কতৃপক্ষ ইতোমধ্যে সকল বাড়তি প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ ও প্রশাসনিক নিরাপত্তার সু-ব্যবস্থা,গরু-ছাগলের চিকিৎসার জন্য সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা, হাটে পাইকারদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা, জাল টাকা সনাক্তকরণের মেশিনের ব্যবস্থা, ব্যাংকিং লেনদেনের সুবিধা, পর্যাপ্ত বিদ্যুৎ ও খাবার পানির ব্যবস্থা, যানবাহনের পার্কিং ব্যবস্থা
ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় সোমবার ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখরিত হয়ে উঠবে পুরো সফলমালি এলাকা। হাটে হাজার হাজার দেশী বিদেশি গরু-ছাগল দেখা যাবে। সাপ্তাহিক হাট হওয়ায় এই হাটের সবচেয়ে বড় সুবিধা হলো নাম মাত্র হাসিলে এখান থেকে পশু ক্রয় করা যায়। যে খানে অন্যান্য বাজারে কয়েক হাজার টাকা হাসিল দিতে হয়, এই সফরমালী পশুর হাটে মাত্র কয়েক শত টাকা হাসিল দিয়ে পছন্দের পশুটি ক্রয় করা যায়।
সফরমালী হাটের প‌রিচালক  আজাদ খান বলেন চাঁদপুর এবং পার্শ্ববর্তী জেলাতেও সফলমালী হাটের ঐতিহ্য ও সুনাম রয়েছে। এর অন্যতম কারণ হলো এখানে বাজার ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নিরাপত্তা এবং হাসিল একেবারেই কম রাখা হয়। আমরা সব সময়  প্রতিটি গরু থেকে নাম মাত্র হাসিল রাখি। এবছর আমরা পুরো হাট এলাকা একাধিক সিসিটিভি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রন করছি। আমাদের নিজস্ব ভলান্টিয়ারদের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী এবং এলাকাবাসী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে।  দীর্ঘ কয়েক বছর ধ‌রে জমজমাট গরুর হাট বসে এখানে। হাট‌টি‌ থে‌কে আ‌য়ের বেশীর ভাগ টাকা মস‌জিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বি‌ভিন্ন ধর্মীয় কাজে ব্যায় করা হয়ে থা‌কে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু