৯ মাস পর গাজীপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২২, ২০২৫ | ৭:৪২
Link Copied Successfully!

গাজীপুরে ৯ মাস পর ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে নগরের টঙ্গীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত তারা সটকে পড়েন। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি বের করা হয়। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ছাড়াও আহসান উল্লাহ মাস্টার ও গাজীপুর-২ আসনের সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের ছবি ছিল। ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’

বিজ্ঞাপন

ঝটিকা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টঙ্গী সরকারি কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কয়েকজন কর্মী ও সমর্থক ঝটিকা মিছিল করে পালিয়ে যান। তাদের মধ্য থেকে পুলিশ তিনজনকে চিহ্নিত করতে পেরেছে। তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদনগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. সোহেল (৩৫), মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদার (৫৩) ও একই থানার জামাই বাজার এলাকার খলিলের ছেলে সিদ্দিক (৩০)।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি