মতলব উত্তরে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তোলপাড়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৫ | ৮:৩৬
Link Copied Successfully!
মতলব উত্তরে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ২০২ নম্বর কক্ষে গণিত শিক্ষক নওশেদ আজম (৩৫) বহিরাগতদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৮ মে ২০২৫) দুপুর ১টা ২৫ মিনিটে পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে স্কুলের সাবেক ছাত্র সিয়াম (২১) ও রিয়াজ (২২) দুজনেই ইমামপুর গ্রামের সহ অজ্ঞাত ৬–৭ জন কক্ষে ঢুকে বিদ্যালয়ের শিক্ষক নওশেদ আজমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে ঘাড় ধরে ধাক্কা দেয়। পাশের কক্ষের শিক্ষকরা ছুটে এসে পরিস্থিতি সামলে নওশেদ আজমকে অফিসকক্ষে সরিয়ে নেন।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, দশম শ্রেণির কিছু শিক্ষার্থী দীর্ঘদিন ধরে গণিত ক্লাসে টেবিল ও ফ্লোরে শব্দ তুলে বিশৃঙ্খলা করছিল। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে দায়ী শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ১৭ মে ওই ক্লাসে ছাত্র রহিদ পুনরায় গোলমালের চেষ্টা করলে শিক্ষক নওশেদ আজম তাকে দুই-টি থাপ্পড় মারেন। পরদিন সিয়ামের নেতৃত্বে হামলার সূত্রপাত সেই ঘটনাকেই কেন্দ্র করে বলে দাবি করছেন শিক্ষকরা।

বিজ্ঞাপন

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগমের ছেলে সিয়াম, আমাদের প্রকাশ্যে হুমকি দিয়েছে, আমরা যদি কোথাও সিয়ামের বিরুদ্ধে নালিশ করি তাহলে আমাদেরকে দেখে নিবে। আমরা সিয়ামের এরকম আচরনে সকল শিক্ষকগণ আতংকিত।
ভুক্তভোগী শিক্ষক নওশেদ আজম বলেন, একাধিক সতর্কতার পরও গোলমাল বন্ধ না হওয়ায় আমি কঠোর হতে বাধ্য হয়েছি। কিন্তু বহিরাগতদের এই হামলা শিক্ষক সমাজের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করেছে।
অভিযুক্ত সাবেক শিক্ষার্থী সিয়াম বলেন, আমরা স্কুলের শিক্ষকের সাথে কোন ঝামেলা করতে যাইনি। শিক্ষক নওশেদ আজম আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে।

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সেলিনা বেগম জানান, রিয়াজ ও সিয়াম এই স্কুলের প্রাক্তন ছাত্র, সিয়াম আমার ছেলে ও রিয়াজ আমার আপন ভাতিজা হয়, স্কুলে এসে শিক্ষকের সাথে এরকম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি ওদের বিরুদ্ধে পারিবারিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমি কিছুটা জেনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের এড-হক কমিটির সভাপতি মাহমুদা কুলসুম মনি বলেন, ঘটনার খবর পেয়ে আমি শিক্ষক-শিক্ষার্থী উভয়পক্ষকে শান্ত করি। শিক্ষকরা তাৎক্ষণিক ক্লাস বর্জনের ঘোষণা দিলেও আলোচনার মাধ্যমে তারা ক্লাসে ফিরে যান। ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমরা নিরাপত্তা জোরদার ও আচরণবিধি কঠোর করব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা