চাঁদপুরে কোরবানির হাট কাঁপাবে দেড়টন ওজনের ‘ভুঁইয়া রাজ’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৫ | ৪:৫৭
Link Copied Successfully!

২০১৬ সালে পরিবারের হাল ধরতে বিদেশ পাড়ি দেয়া হানিফ ভুঁইয়া ৫ মাস পরই দেশে ফিরেন। বাবার দেয়া ৩৫ হাজার টাকায় একটি গাভী ক্রয় করে শুরু করেন প্রান্তিক খামার। সেই গাভীর দেয়া ৬টি বাছুরের মধ্যে ‘ভুঁইয়া রাজ’ একটি। চার বছর আগে জন্ম নেয়া বাছুরটির শারিরিক গঠন দেখেই বংশের সাথে মিল রেখে নাম রাখা হয় ‘ভুঁইয়া রাজ’।

গেলো বছর চাঁদপুর ও হাজীগঞ্জ বাজারের কোরবানির হাটে দাম উঠে ৫ লাখ টাকা। নায্য দাম না পাওয়া এবার আট লাখ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেয় তার পরিবার।

স্থানীয় বাসিন্দা মো. জুম্মন খান বলেন, আমি এতো বড় গরু আমাদের এলাকাতে আর দেখিনি ‘ভুঁইয়া রাজ’র মতো। আর এখানে আসা যাওয়া করি সবসময়। ওনি যথেষ্ট পরিমাণ ভালো যত্ম করে। চার বছর ধরে এই গরুটা ওনি ঘরে লালন-পালন করে। ওনার ঘরের সবচেয়ে বড় গরু এটা। তাই এটার নাম দিয়েছে ‘ভুঁইয়া রাজ’।

বিজ্ঞাপন

মো. সোহাগ তফদার নামের আরেকজন বলেন, আসলে এলাকায় অনেক বলাবলি হচ্ছে এই বাড়ীতে একটা বড় গরু আছে। আমি আইসা আজকে দেখলাম সরাসরি। আসলে গরুটা দেখে অনেক মায়া লাগতেছে। এলাকার মানুষও বলে- এতো বড় গরু আর কখনও দেখেনি। গরুটি বিক্রয় হয়ে গেলে মায়া লাগবে।

গরুর মালিক হানিফ ভূঁইয়ার বাবা মো. শহিদ ভূঁইয়া বলেন, জন্মস্থান এখানে। ওনার মাও এখানে আছে। শখ কইরা ‘ভুঁইয়া রাজ’ নাম রাখছে। গত বছর ৫ লাখ মূল্য কইছে। এ বছর আট লাখ টাকা হলে বিক্রি করুম। যেখানে চার বছর পাললাম। এটার মায়া লাগবে না?

গরুটি নিজের সন্তানের মতো লালন-পালন করেন হানিফ ভুঁইয়া। বিক্রির কথা শুনলেই জল আসে চোখে, কষ্ট বাড়ে মনে। তবুও এবার আট লাখ টাকায় গরুটি বিক্রি করতে পারবে বলে আশাবাদী। গরুটির পিছনে খাবারের জন্য দৈনিক ১ থেকে দেড় হাজার টাকা ব্যায় করতে হয় এই খামারী।

বিজ্ঞাপন

গরুর মালিক হানিফ ভুঁইয়া বলেন, এই গরুটা আমি নিজে লালন পালন করছিলাম। তারপর ২০২৪ এ বিক্রি করতে পারি নাই, কিন্তু ২০২৫ এ বিক্রি করব আশা আছে। দাম চাইতেছি আমি ৮ লক্ষ টাকা। গরুটির জন্ম এই জায়গা আর আমরা ভূঁইয়া বংশের মানুষ। ওই হিসাবে এটার ‘ভুঁইয়া রাজ’ নামকরণ করা হয়েছে। চাঁদপুর আমি যত জায়গায় গরু দেখছি ইনশাআল্লাহ আমার গরুর চেয়ে বড় গরু নাই। এই গরুটা আমি চাঁদপুরের সেরা মনে করি।

তিনি আরো বলেন, জন্ম থেকেই আমি এই গরুটা লালন পালন করছি। আমার তিনটা সন্তান আছে। তিনটা সন্তান যেমন লালন-পালন করছি, ঠিক আমার এই গরুটা তেমন পালন করছি। আমি মনে করি আমার এই তিনটা সন্তানের সাথে সাথে এটাও একটা সন্তান ছিল। এটা চলে গেলে আমার মনে অনেক কষ্ট লাগবে। আমার অনেক দিন কষ্ট ভোগ করতে হবে। তারপরেও ছেড়ে দিতে হবে। কারণ গরুর ছয়টা দাঁত উঠছে। গরুর উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখি না। গরুটির পিছনে আমার দৈনিক প্রায় এক দেড় হাজার টাকা ব্যয় হয়। যেমন ১০ কেজি চিকন মোটা ভুসি যায়। তারপর আমার সয়াবিন ভুসি যায়। ডালের ভুসি, খইল, ভুট্টা, চালের গুড়া এগুলা মিলে মোটামুটি দৈনিক এদের পিছনে ১৫শ টাকার মতো খরচ হয়। যেমন এক বছরে হিসাব করছি প্রায় ২ লক্ষ টাকার মতো খরচ হইছে নিজের শ্রম ছাড়া।

তিন বছর ধরে ভুঁইয়া রাজের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন পাশ্ববর্তী এলাকার পশু চিকিৎসা কর্মী। তিনি খামারের সবকটি গরুর দেখাশোনা করলেও এই গরুটির প্রতি বিশেষ দৃষ্টি রাখেন তিনি।

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের পশু চিকিৎসা কর্মী আহমেদ শরীফ বলেন, আমি নিয়মিত ওনার খামার দেখাশোনা করি। এবং ওনি যখন বলে এই গরুটা বড় করতে চাই- তখন আমি ওনাকে বুদ্ধি পরামর্শ দেই। প্রাকৃতিকভাবে ঘাস চাষে উপলব্দি করি। ওনি যাতে ঘাসের উপর গরুটাকে রাখে। এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার জন্য উৎসাহিত করি। গরুর বয়স প্রায় ৪ বছর, আজকে তিন বছর এই গরুটাকে দেখাশোনা করতেছি। ওনার খামারে যতগুলো গরু আছে, সবগুলোর জন্য ওনাকে পরামর্শ দেই। যাতে স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে গরুটাকে লালন পালন করতে পারে। গরুটার ওজন আনুমানিক দেড়টনের উপরে, বডি ওয়েট। আর বাজার মূল্য চেয়েছে আট লাখ টাকা।

‘ভুঁইয়া রাজ’ অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু। এটি চাঁদপুর জেলার শাহতলী ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের ভুঁইয়া খামারে লালন-পালন হচ্ছে। এবার খামারে রেখে বিক্রি না হলে ঢাকার গাবতলী অথবা চট্টগ্রামে গরুর হাটে তোলা হবে বলে জানান গরুর মালিক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু