ফরিদগঞ্জে পুলিশের চুরি হওয়া গুলি ও পিস্তল উদ্ধার, আটক ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৭, ২০২৫ | ১২:২০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্যের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ঢাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৬ মে) বিকালে রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে অভিযান চালিয়ে মূল আসামী সুমনকে গ্রেফতার করে ডিএমপি, ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের একটি যৌথ টিম।

সুমনকে জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়টি স্বীকার করে জানায়, পিস্তলটি সে বরগুনা জেলার এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। সেই তথ্যের ভিত্তিতে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ক্রেতা রুবেল খানকে আটক করা হয় এবং তার কাছ থেকে পুলিশ পিস্তলটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত চোর সুমন (৩৫) ঝালকাঠি জেলার নেছারাবাদ উপজেলার পশ্চিম সোহাগদল ইউনিয়নের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে। পিস্তল ক্রেতা রুবেল খান (৩৬) বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর ভোড়া ইউনিয়নের মৃত আজিজ খানের ছেলে।

তারা দুজনই রাজধানীর মিরপুর-১ শাহআলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহ আলম জানান, চুরি হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৫ মে (সোমবার) দুপুরে ফরিদগঞ্জ থানার মাত্র ৫০ গজ দক্ষিণে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে এসআই রকিব উদ্দিন ভূঁইয়ার ব্যক্তিগত পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়। ঘটনার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। ঘটনার দিন পুলিশের ওই এসআই রাকিব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত