চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন : চবি উপাচার্য

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৭, ২০২৫ | ১১:০১
Link Copied Successfully!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে সকাল ১১ টায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন – চবির নবীনবরণ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইকরাম আনসার তুহিন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক কাজী মান্না ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আ ন ম শামীম হাসান, কাজী আবদুস সোবহান, লায়ন মো. মনির হোসেন, মোহাম্মদ হাসনাতুজ্জামান, মো. মহিউদ্দিন মুন্সী। এসময় ছাত্র উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন জাহিদ, সংগঠনটির ৮ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. শামীম মিজি, ৯ম সভাপতি মো. হাবিবুল হাসান, ৯ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ হিমু, ১০ম সভাপতি মুহাম্মদ ফারুকুল ইসলাম, ১২ তম সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ১২ তম সহ-সভাপতি
মো. মেজবাহ উদ্দিন খান, মুহিব উল্যাহ।

বিজ্ঞাপন

চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমি যখন ভর্তি পরীক্ষার সময় কাটাপাহাড় দিয়ে যাই তখন দেখি চাঁদপুরের শিক্ষার্থীরা বুথ বসিয়ে, গেঞ্জি পড়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য কাজ করছে। তারা আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় কাজ করে, নিজের বেডে থাকতে দেয়, তাদের সকল ধরনের সার্বিক সহযোগিতা করে। এছাড়া তারা শিক্ষার্থীদের জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করে। আমি তাদের কাজে অভিভূত।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা প্রতিবছর খুব অল্প সংখ্যক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে পারি। তার মধ্যে তোমরা জায়গা পেয়েছো এটা অত্যন্ত আনন্দ এবং গৌরবের। আমি এই ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আছি, এখন এই ক্যাম্পাসকে আপন করে নিয়েছি তারমধ্যে সবচেয়ে আপন চাঁদপুরের মানুষজন। আমি সংগঠনটির সাথে আছি, ভবিষ্যতেও থাকবো।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. ইলিয়াস এবং সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অনুষ্ঠানে ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সদস্যদের বিদায়ী সংবর্ধনা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সদস্যদের বরণ করে নেওয়া হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ