
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
Link Copied Successfully!


তিন ম্যাচের আনঅফিসিয়াল সিরিজের প্রথম দুই ওয়ানডের চারটি ইনিংসেই দলীয় সংগ্রহ ৩০০ ছাড়িয়ে গিয়েছিল। প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ৩০১ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ ইমার্জিং দল। আর দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ৩৩২ রান পিছু ধেয়ে মাত্র ১০ রানে হেরেছিল বাংলাদেশ।
সিরিজ ১-১ সমতায় থাকায় শেষ ওয়ানডে পরিণত হয় অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ পুঁজি পায় মাত্র ২২৫ রানের। আগের দুই ম্যাচ বিবেচনায় এই ম্যাচে স্কোরবোর্ডে এত কম রান দেখে হতাশ ছিলেন ভক্তরা। তবে দুর্দান্ত আর ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশই। দক্ষিণ আফ্রিকাকে ৩৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে আকরব আলীর দল।










