ফরিদগঞ্জে ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৫ | ৯:৩৬
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার (৮মে ২০২৫) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়াদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়।

পুলিশ ও ব্যাবসায়ীরা জানান, বাংলা ১৪৩২ সালের এক বছরের জন্য ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা দেয় পৌর কর্তৃপক্ষ। এই ইজারাকে কেন্দ্র করে ভাটিয়ালপুর চৌরাস্তা দুইটি পক্ষ বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ ইজারা বাতিলের দাবিতে এবং অন্যপক্ষ রাজস্ব আদায়ের স্বার্থে ইজারা বহাল রাখার জন্য অবস্থান নেয়।

কয়েকদিন পূর্বে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ তুলে এলাকার ব্যবসায়ী,আড়তদার, মৎস্যজীবিরা মানববন্ধন করে। এর প্রতিবাদে বৃহষ্পতিবার (৮ মে ২০২৫) বিকালে ইজারাদারদের সহায়তাকারী পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক গোলাম কিবরিয়া শেখসহ কয়েকজনকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে এলাকার কয়েকশত নারী-পুুরুষ পাল্টা মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

মানববন্ধন শেষ পর্যায়ে হঠাৎ করেই মনির হোসেন নামে স্থানীয় একজন ইটের আঘাতে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র হামলা চালায়। ঘন্টাব্যাপি এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে মনির হোসেনসহ দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় ফরিদগঞ্জ থানার এসআই মাহবুব আলম সঙ্গীয় পুলিশ ফোর্সেন সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক গোলাম কিবরিয়াসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসে। সংঘর্ষ চলাকালিন সময়ে তারা  একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ ছিলেন।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অবরুদ্ধ থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।  এখনো কাউকে আটক করা হয়নি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত