বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেন এডিবি প্রেসিডেন্ট

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৫ | ৮:২৯
Link Copied Successfully!

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সহনশীলতার প্রশংসা করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দা। তিনি বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে এই বছরের বার্ষিক সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

এডিবির ৫৮তম বার্ষিক সভার অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতো কান্দার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিনি এ কথা বলেন বলে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারত্ব পুনর্ব্যক্ত করা হয়, যা বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণকে সামনে রেখে উন্নয়ন সহযোগিতা, নীতিগত সংস্কার এবং জলবায়ু সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে।

বিজ্ঞাপন

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সহনশীলতার প্রশংসা করে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, শুরু থেকেই এডিবি বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। এডিবির অটুট প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন যে, অতীতের মতো ভবিষ্যতেও এডিবি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তায় পাশে থাকবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এডিবির অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি জানান, বাংলাদেশে এডিবির মোট পোর্টফোলিও বর্তমানে ৩২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলারও অন্তর্ভুক্ত রয়েছে। এটি উভয় পক্ষের দৃঢ় সহযোগিতার প্রতিফলন।

বিজ্ঞাপন

বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকায় অর্থ উপদেষ্টা এডিবির সহায়তা যেন দেশের পরিবর্তনশীল উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়- এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এই রূপান্তরের মুহূর্তটি একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও সংস্কারভিত্তিক সরকারের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের সময়ই চলছে।

এই প্রেক্ষাপটে তিনি শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নের ওপর জোর দিয়ে বাংলাদেশের সাহসী সংস্কার কর্মসূচিতে এডিবির সমর্থনের আহ্বান জানান।

ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরে অর্থ উপদেষ্টা কৌশলগত কিছু ক্ষেত্রে এডিবির সম্পৃক্ততা আরও গভীর করার প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে- সমন্বিত নদী ব্যবস্থাপনা, কর প্রশাসনের আধুনিকায়ন এবং ভবিষ্যতের জন্য উপযোগী শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ।

তিনি টেকসই নগর উন্নয়নের ক্ষেত্রে এডিবির জরুরি সহায়তার বিষয়টিও জোর দিয়ে উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে স্মার্ট ও জলবায়ু সহনশীল শহর, উন্নত পৌর সেবা এবং আঞ্চলিক নগর অবকাঠামো। তিনি জানান, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণেও এডিবির সহায়তা কামনা করে।

বাংলাদেশের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে এডিবির বর্ধিত রেয়াতি সহায়তা শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা, কার্যকর জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য কৌশলগত বিনিয়োগ বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি