
ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
Link Copied Successfully!
অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন উত্তীর্ণ শিক্ষার্থী। -- পপুলার বিডিনিউজ ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ের ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে ও পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৭ মে (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ-আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার। এসময় তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সকলের জীবনের প্রথম শিক্ষা, এই শিক্ষা যে ছাত্র-ছাত্রী সুন্দর ভাবে গ্রহণ করতে পারবে, সেই ভবিষ্যৎ শিক্ষায় সফল হতে পারবে। শিশুরা তখনি ভালো ভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে, যখন তার মা তাকে সঠিক খাকে পরিচালনা করবে। আমি প্রতিটি মায়ের কাছে বিশেষ ভাবে অনুরোধ, আপনারা সন্তানদের জত্ন সহকারে স্কুলে পাঠাবেন, পরিস্কার পরিচ্ছিন্নতার সাথে রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেত সভাপতি মো. হাসু পাটওয়ারী, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাত হোসেন। ছাত্র নেতা ফয়সাল হোসেন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে, প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথির পক্ষ থেকে পুরস্কার প্রধান করা হয়।








