মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৫ | ৯:৪৭
Link Copied Successfully!
বাংলাদেশ ইসলামি ছাত্র সেনার কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি ইমাম ও খতিব মাওলানা মো. রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের শাহরাস্তিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার দোয়াভাঙ্গা গেইটে বাংলাদেশ ইসলামি ছাত্র সেনা শাহরাস্তি উত্তর শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি শাহরাস্তির দোয়াভাঙ্গা গেইট থেকে শুরু হয়ে কালিয়াপাড়া গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে বাংলাদেশ ইসলামি ছাত্র সেনা শাহরাস্তি উত্তর শাখার সভাপতি মো. খাজা নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম এম এ, শাহরাস্তি উপজেলা ইসলামি ফ্রন্ট বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুর রহিম, উয়ারুক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোসেন নুরী, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর শাহ আল কাদেরী, আলীগঞ্জ মাদ্দাঁখা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদী, ইসলামি ছাত্র সেনার চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান বাবু, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন জাহিদ সহ অনেকেই।
বক্তারা ওই সময় ২৪ ঘন্টার মধ্যে মাওলানা মো. রইস উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। একই সাথে পুলিশ সহ এ ঘটনায় জড়িতদের চাকুরীচ্যুত করা, না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার পদত্যাগ করার দাবী তোলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন