বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২৫ | ৮:৪১
Link Copied Successfully!

বজ্রপাতে একদিনে দেশের ৫ জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ২ জন। নিহতদের মধ্যে ৪ জন কুমিল্লার, ৩ জন কিশোরগঞ্জের, ২ জন নেত্রকোণার এবং ১ জন করে মারা গেছেন চাঁদপুর ও সুনামগঞ্জে।

এছাড়া, কালবৈশাখি ঝড়ে লালমনিরহাটের বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চর এলাকায় ভুট্টা ও ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

কুমিল্লায় বজ্রপাতে নিহতদের মধ্যে ২ জন স্কুল শিক্ষার্থী আছেন। এতে আরও এক শিশু আহত হয়েছে।

বিজ্ঞাপন

নিহতেরা হলেন—বরুড়া পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩), বিলাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪), বাঙ্গরা বাজার থানার কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে কৃষক জুয়েল ভূঁইয়া (৩৫) এবং মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখীল দেবনাথ (৬০)।

আর আহত সায়মনকে (৭) উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ফাহাদ ও জিহাদ বরুড়ার উপজেলার বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

বরুড়ার পয়ালগচ্ছ গ্রামের শিক্ষক কামরুজ্জামান জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি ওড়ানোতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মুরাদনগরের কোরবানপুর গ্রামের ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে পূর্বপাড়া কবরস্থানের পাশের একটি মাঠে জমিতে কাজ করছিলেন দুই কৃষক। হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে দুই কৃষক মারা যান। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে থানায় খবর দেন।

এদিকে, কিশোরগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষানি ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সকাল ৮টার দিকে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ও সকাল সাড়ে ১০টার দিকে অষ্টগ্রাম উপজেলার হালালপুর এবং কলমা হাওরে এসব ঘটনা ঘটে।

মিঠামইনে নিহত কৃষানি ফুলেছা বেগম (৬৫) উপজেলার রাণীগঞ্জ কেওয়ারজোড় এলাকার মৃত আশ্রাব আলীর স্ত্রী। অষ্টগ্রামে নিহত ইন্দ্রজীত দাস (৩৬) উপজেলার হালালপুর গ্রামের মৃত যতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া (১৪) খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘সকালে ইন্দ্রজীত দাস বাড়ির পাশে হালালপুর হাওরে পাকা ধান কাটছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইন্দ্রজীত দাসের। একই সময় খয়েরপুর হাওরে স্বাধীন মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। খবর পেয়ে পুলিশ দুই ঘটনাস্থলেই যায়।’

নেত্রকোণায় রোববার রাত থেকে থেমে থেমে বৃষ্টির পর সোমবার ভোর থেকে শুরু হয় বজ্রসহ ঝড়-বৃষ্টি। টানা প্রায় ৩ ঘণ্টা চলে বৃষ্টিপাত। রাতে কলমাকান্দায় বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল ইসলাম। পরে, ভোর ৬টার দিকে ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় মদন উপজেলার তিয়শ্রী গ্রামের ৯ বছরের আরাফাত মিয়া বজ্রপাতে মারা যায়।

এদিকে, লালমনিরহাটে রবি ও সোমবার দফায় দফায় কালবৈশাখি ঝড় হয়েছে। এর জেরে ভোটমারীসহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া, ৩ উপজেলায় ছোটবড় বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে চরাঞ্চলে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি