হাজীগঞ্জে ব্যবসায়ী, শিক্ষার্থী ও জনগনের ক্ষতি ঠেকাতে মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৫ | ৪:৫৩
Link Copied Successfully!
হাজীগঞ্জে বৈশাখী কুটির শিল্প ও পন্য মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি।
শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারীর পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন। তিনি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, চলমান এসএসসি পরিক্ষার্থী ও জনগনের ক্ষতিসাধন ঠেকাতে হাজীগঞ্জ বাজারের উত্তর পাশের চলমান মেলা বন্ধের দাবি জানান।
তিনি তার বক্তব্যে বলেন, হাজীগঞ্জ বাজারের আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোর জন্য বিএনপি’র নাম ভাঙ্গিয়ে হাজীগঞ্জ বাজারের উত্তর পাশে একটি বৈশাখী কুটির শিল্প ও পন্য মেলার আয়োজন করেছে একটি মহল । এই মেলার কারণে চলমান এসএসসি পরীক্ষা, হাজীগঞ্জ বাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। একটি কুশক্তি মহল হাজীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে এই মেলার আয়োজন করেছে বলে আমরা মনে করি । হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কোনো নেতা কর্মী এই মেলার সাথে সম্পৃক্ত নয়। তবুও বিএনপির  নাম ভাঙ্গিয়ে একটি মহল এই মেলার আয়োজন করে চলছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে, চলমান এসএসসি পরীক্ষায় কোন বিশৃঙ্খলা যেন না হয় এছাড়াও সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে এই মেলাটি বন্ধ রাখার দাবি জানাই।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভোট্টু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুব দলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত  সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক  আবু ইউসুফ, উপজেলা মৎস্যজীবিদলের সভাপতি ইমাম হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপি যুবদল ছাত্রদল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা