রোজার পর বেড়েছে নিত্যপণ্যের দাম, ক্ষুব্ধ সাধারণ মানুষ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২৫ | ৭:১২
Link Copied Successfully!

রমজান মাসে বেশিরভাগ পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। গেল তিন দিনের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ১০ টাকা। আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা। এছাড়া, বাজারে রয়েছে ভোজ্যতেলের সংকট। সবজির বাজারও চড়া। বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ কম, তাই দাম বাড়ছে।

সাধারণত রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ে। তবে, গেল রোজায় প্রায় সব পণ্যের দাম ছিল নাগালের মধ্যে। কিন্তু, এখন সেসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে।

রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, করলা ৮০ থেকে ১০০, দেড়শ ৬০ টাকা এবং বেগুন মানভেদে ৮০ থেকে ১২০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে সবজির মধ্যে কাকরলের দাম সবচেয়ে বেশি। প্রতিকেজি ১৪০ টাকা। রোজার সময় এসব সবজির দাম ১০ থেকে ২০ টাকা কম ছিল।

বিজ্ঞাপন

রমজানে পেঁয়াজের দাম প্রতি কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা। কয়েকদিনেই সেই পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। মঙ্গলবার সয়াবিন তেলের দামও প্রতি লিটারে বাড়ানো হয় লিটারে ১৪ টাকা। এছাড়া, দোকানীরা অর্ডার দিয়েও কোম্পানিগুলোর কাছ থেকে পাচ্ছেন না পর্যাপ্ত তেল।

সবজি বিক্রেতা বলেন, ‘রমজানের পর কিছু কিছু সবজির দাম বাড়তি। যেমন– কাকরল, পটল এগুলো নতুন। এখনো পুরোপুরি বাজারে আসেনি। বাজারে এসব পণ্য সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে যাবে।’

তেল বিক্রেতা বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আমরা ছোট ব্যবসায়ীরা তেল পাচ্ছি না। গত দুই দিন আগে অর্ডার নিয়ে গেছে, এখনো তেল পাইনি। দোকান খালি।’

বিজ্ঞাপন

পণ্যের দাম বাড়তে শুরু করায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।

বাজারে আসা এক ক্রেতা বলেন, ‘হঠাৎ করে সরকার দাম বাড়িয়েছে। বিগত দিনেতো আরো দাম বেশি ছিল। দাম কমছে আবার বাড়ছে।’

অপর একজন ক্রেতা বলেন, ‘সকল সবজির দাম বাড়তির দিকে। আমি মনে করি যে, সরকারের আরেকটু এদিকে নজর দেওয়া দরকার। আমার মনে হয়, সেই আগের মতো সিন্ডিকেটের দিকে যাচ্ছে।’

ভোগান্তি কমাতে হলে বাজার মনিটরিং বাড়ানো তাগিদ ভোক্তাদের। এছাড়া, পণ্য পরিবহন খরচ কমাতে সঠিক সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি