হাজীগঞ্জে বন্ধন সমাজ কল্যাণ যুব সংগঠন এর আত্মপ্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৫ | ৮:১৯
Link Copied Successfully!
চাঁদপুর জেলার হাজীগঞ্জ বাজারের নিউ শেরাটন হোটেলের দ্বিতীয় তলায় ‘বন্ধন সমাজ কল্যাণ যুব সংগঠন’ নামে একটি নতুন অরাজনৈতিক মানবিক সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংগঠনের সদস্যরা একে একে নিজেদের মতামত ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. তারেক আজিজ এবং প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রিয়াদ হোসেন মুনতাসীর।
বক্তারা বলেন, এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করা, অসহায় রোগীদের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, এবং সামাজিক সচেতনতামূলক কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য। তারা আরও জানান, ভবিষ্যতে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতির দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট রিয়াদ হোসেন মুনতাসীর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. তারেক আজিজ। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন বিষয়ের জন্য দায়িত্বপ্রাপ্তরা নির্বাচিত হয়েছেন।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন: সভাপতি: অ্যাডভোকেট রিয়াদ হোসেন মুনতাসীরসহ-সভাপতি: ডা. শাখাওয়াত হোসেন, মোল্লা রিপন, ডা. মাহমুদুল হাসান সাব্বির, শফিকুল ইসলাম, মো. সোহেল হোসেনসাধারণ সম্পাদক: মো. তারেক আজিজসহ-সাধারণ সম্পাদক: মাহফুজুর রহমান জিলান, ফখরুল ইসলাম সাগর, সিরাজুল ইসলাম জুয়েলযুগ্ম সম্পাদক: মোস্তাফিজুর রহমান সাদ্দামসাংগঠনিক সম্পাদক: জহির হোসেনসহ-সাংগঠনিক সম্পাদক: তোফায়েল হোসেনপ্রচার সম্পাদক: রাকিব হোসেনসহ-প্রচার সম্পাদক: আহম্মেদ ওহীদপ্তর সম্পাদক: মশিউর রহমানসহ-দপ্তর সম্পাদক: ইসহাক কামালকোষাধ্যক্ষ: নাঈম হোসেনশিক্ষা বিষয়ক সম্পাদক: ফাহাদ হোসেনআইন বিষয়ক সম্পাদক: খাজা আনিসুর রহমানধর্ম বিষয়ক সম্পাদক: মো. আকরাম হোসেনবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: তানভীর হাসানপ্রবাসী বিষয়ক সম্পাদক: সাজ্জাদ হোসেনসমাজকল্যাণ সম্পাদক: আবু হানিফ রবিন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন: সাকিব আল হাসান, আহম্মেদ সায়মন, মুসাফির মুসা, আবু সায়েদ, মো. আলাউদ্দিন, শরীফ হোসেন আকাশ, রাকিব হোসেন ও মো. রোকন।
এছাড়াও উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন—সাংবাদিক জাবেদ হোসেন, সাংবাদিক কাউসার উদ্দিন, সাংবাদিক কামরুল হাসান, মাসুম রেজা, সাংবাদিক জসীম উদ্দিন, সাংবাদিক কামরুজ্জামান এবং সবুজ ভদ্রসহ অনেকে।
কমিটির পাশাপাশি ঘোষণা করা হয় ভবিষ্যতের কিছু কার্যক্রমও। সংগঠনটি আগামী ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ, এবং শীতকালে অসহায়দের মাঝে কম্বল বিতরণের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া নিয়মিত মাসিক সভার মাধ্যমে সংগঠনের গতি ও কাজের অগ্রগতি মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মের তরুণদের এই ধরনের মানবিক কাজে সম্পৃক্ত হওয়া অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। তারা সংগঠনের পাশে থেকে পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
নতুন এ সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন, “বন্ধন সমাজ কল্যাণ যুব সংগঠন” ভবিষ্যতে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে এবং মানবিকতার আলো সমাজে ছড়িয়ে দেবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা