
কচুয়ায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
Link Copied Successfully!
গুলবাহার গ্রামের কয়েক'শত মানুষের উপস্থিতিতে ফিলিস্তিনির পক্ষে বিক্ষোভ মিছিল। -- পপুলার বিডিনিউজ কচুয়া উপজেলার গুলবাহার গ্রামবাসীর পক্ষে ফিলিস্তিনিদের উপর হামলা, আহত ও মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গুলবাহার এলাকাবাসীর পক্ষে তৌহিদী জনতা।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ আসর গুলবাহার গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এবং কাউছার মিজির সৌজন্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গুলবাহার গ্রামের কয়েক’শত মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভ মিছিলটি হাজী ছলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদ থেকে শুরু হয়ে কচুয়া টু কাশিমপুর সড়কের বাবুলের ব্রীজ পর্যন্ত সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিছুর রহমান সেলিম, গুলবাহার দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. শাহ জালাল,হাজী ছলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদের ইমাম মাও. মো. ইয়াসিন আরাফাত।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইয়াছিন সওদাগর ,শরীফ মজুমদার, ওয়াদুদ মজুমদার,শফি উল্লাহ,স্বপন মজুমদার, তাজুল ইসলাম সওদাগর প্রমুখ।
এসময় বক্তারা বলেন,ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা দ্রুত বন্ধ করতে হবে।
গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা থামাতে বৈশ্বিক জিহাদ অনিবার্য হয়ে পড়েছে। ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে।
এ অবস্থায় বিশ্বের মুসলিম রাষ্ট্র গুলো ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান বক্তারা।








