মতলব উত্তরে প্রথম দিনে অনুপস্থিত ৪৬জন

শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৫ | ৮:০৪
Link Copied Successfully!
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা দিচ্ছে এসএসসি পরিক্ষার্থীরা।  -- পপুলার বিডিনিউজ

সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হল প্রথম দিন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলা ১ম পত্র বিষয়ে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।

উপজেলা ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফরাজীকান্দি উয়েসীয়া মাদ্রাসা দাখিল কেন্দ্র, নাউরী আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কড়া নিরাপত্তা ও গার্ডের জালে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, তেমনি হলের ভিতরে গার্ড ছিল খুবই কঠোর। ফলে অসাধুপায় অবলম্বন করার কোনও সুযোগ ছিল না। তবে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হল এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীরা বেশ আনন্দিত।

কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, এবারের এসএসসি পরীক্ষা কঠোর নিরাপত্তা ও কড়া গার্ডের মাধ্যমে নেওয়া হচ্ছে। কোনরকম অপ্রীতিকর কিছু ছাড় দেওয়া হবে। আর নকল তো প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, যদি এমন সামান্য কিছুও পাওয়া যায় আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, তিনি শিক্ষক হন বা শিক্ষার্থী। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

এদিকে উপজেলার ৮ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৪৬ জন পরীক্ষার্থী। এসএসসিতে মোট ৩ হাজার ১৪৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ২৮ জন। অপর দিকে দাখিল পরীক্ষায় ৪২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ১৩ জন। এছাড়াও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী মোট ২৩৮ জনের মধ্যে অনুপস্থিত রয়েছে ৫ জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ