‘ধর্ম অবমাননার’ অভিযোগে শাস্তি পেলেন আর্জেন্টাইন তারকা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৮, ২০২৫ | ৭:৫৮
Link Copied Successfully!

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ শুনলেন ইন্টার মিলান অধিনায়ক লাওতারো মার্তিনেজ। ছন্দে থাকা মার্তিনেজকে জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

তবে জরিমানার অঙ্কের চেয়ে যে কারণে জরিমানা গুনতে হচ্ছে, সেটিই এখন বেশি আলোচনার কেন্দ্রে, যা মার্তিনেজের জন্য বিব্রতকরও বটে।

গত ১৬ ফেব্রুয়ারি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর ফেডারেল প্রসিকিউটরের অফিস মার্তিনেজের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ আনে। এরই পরিপ্রেক্ষিতে মূলত জরিমানা করা হয়েছে তাঁকে। এক বিবৃতিতে মার্তিনেজকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এফআইজিসি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, মার্তিনেজ দুইবার ব্লাসফেমি বা ধর্ম অবমাননাকর শব্দ উচ্চারণ করেন, যা টেলিভিশনে স্পষ্টভাবে ধরা পড়েছে। যদিও কোন শব্দ উচ্চারণের কারণে মার্তিনেজকে এই শাস্তি পেতে হলো, সেটি বলা হয়নি বিবৃতিতে।

বিবৃতিতে ইতালিয়ান ফেডারেশন জানিয়েছে, এ ধরনের আপত্তিকর ভাষার ব্যবহার স্পোর্টিং জাস্টিস কোডের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘন, যা এক ম্যাচের জন্য শাস্তিযোগ্য অপরাধও বটে। তবে উভয় পক্ষের আলাপের পর মার্তিনেজের জরিমানা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা।

প্রাথমিকভাবে ধর্মীয় অবমাননার অভিযোগ অবশ্য পুরোপুরি অস্বীকার করেন মার্তিনেজ। ফেব্রুয়ারিতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার বলেছিলেন, ‘আমি কখনোই সেই শব্দগুলো উচ্চারণ করিনি। আমি হতাশ ছিলাম, কিন্তু এমন কিছু বলিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এ ঘটনা আমার জন্য যন্ত্রণাদায়ক।’

বিজ্ঞাপন

মার্তিনেজের নির্দোষ দাবির পরও অবশ্য ফেডারেল প্রসিকিউটর অফিস আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী সময়ে অডিও রেকর্ডিংয়ে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতাও মেলে। এরই পরিপ্রেক্ষিতে মূলত জরিমানার শাস্তির মুখে পড়তে হলো মার্তিনেজকে।

সিরি আ’তে এ ধরনের অভিযোগে শাস্তি এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালের মার্চে কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকেও একই অভিযোগে শাস্তি পেতে হয়েছিল।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি