কচুয়ায় বিয়ের প্রলোভনে প্রেমিককে ডেকে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৫ | ৫:৪৫
Link Copied Successfully!
কচুয়ায় গণপিটুনিতে নিহত প্রেমিক তুষার। -- পপুলার বিডিনিউজ
চাঁদপুর কচুয়ায় রাজাপুর গ্রামে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে এক প্রেমিক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত প্রেমিক ৯ নং কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মিজানের ছেলে তুষার। ঘটনাসূত্রে জানা যায়,উপজেলার  ১১ নং গোহট (দঃ) ইউনিয়নের রাজাপুর গ্রামের ফিমা আক্তার নামে একজন তরুণীর সাথে দীর্ঘ দিন তুষারের প্রেম জনিত সম্পর্ক ছিল।গতকাল (৬ এপ্রিল) রবিবার রাতে ওই তরুণী প্রেমিক  তুষারকে বাড়িতে ডেকে নিয়ে লোকজন দিয়ে বেধররক মারধর করে। সঙ্গাহীন অবস্থায় তুষারকে তার মা’র কাছে তুলে দেন প্রেমিকা ফিমা আক্তারের পরিবার।
পরে তুষারের মা তাকে ওই অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ এপ্রিল) দুপুর ১ টায় হাসপাতালে তার মৃত্যু হয় তার।
এ ঘটনায় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।আমি ঘটনাস্থলে এসে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান,এ ঘটনায় সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ২ জন কে আটক করতে সক্ষম হয়েছি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু