কেপিজে হাসপাতাল ছেড়ে ঢাকার পথে তামিম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৫, ২০২৫ | ৭:৪৩
Link Copied Successfully!

হার্ট অ্যাটাকের পর থেকে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন তামিম ইকবাল। কাল সেখানে সফলভাবে তাঁর হার্টে রিংও পরানো হয়েছে।

তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই হাসপাতাল বদলানো হচ্ছে তামিমের। কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাঁকে।

আজ ইফতারের পরই অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ছেড়েছেন তিনি। তামিমের হাসপাতাল বদলের খবরটি  নিশ্চিত করেছেন কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন। তিনি বলেন, ‘পারিবারিক সিদ্ধান্তেই তাঁকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানেও তিনি পর্যবেক্ষণেই থাকবেন।’

বিজ্ঞাপন

কাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। সেখান থেকে তাঁকে বিকেএসপির অদূরের কেপিজে হাসপাতালে নেওয়া হয়।

এনজিওগ্রামের পর তামিমের মূল আর্টারিতে শতভাগ ব্লক পাওয়া গেলে তাঁকে তাৎক্ষণিক রিং পরানো হয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কাল বিকালে সাংবাদিকদের বলেছিলেন তামিমকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে, এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আজ ২৪ ঘণ্টা পেরোনোর পরও তামিমকে আরও একদিন কেপিজে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। তবে শেষ পর্যন্ত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি