কচুয়ায় পানিতে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৫ | ৮:১০
Link Copied Successfully!
কচুয়া পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারের আহাজারি -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের কচুয়ায় একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের আন্দিতে পড়ে দুপুর ১:৩০ মিনিটের দিকে পানিতে ডুবে তারা মারা যায়।

নিহত মেহেদী হাছান (৫) উপজেলার কড়ইয়া গ্রামের অটোরিকশা চালক আলমের ছেলে এবং জাবেদ (৫) মাসুদ বাবুর্চির ছোট ছেলে।

নিহত জাবেদের বাবা মাসুদ বাবুর্চি বলেন, দুপুরের দিকে জাবেদ তার সহপাঠীদের সাথে খেলতে যায়। প্রায় দুই ঘন্টা যাবৎ তাদের কোন খোঁজ ছিল না। এক পর্যায়ে দুপুর ১:৩০ মিনিটে পার্শ্ববর্তী আন্দিতে গোসল করতে গিয়ে তাদের দু’জনকে পানিতে ভেসে উঠতে দেখে হাছানের ফুফু। পানিতে তাদের ভেসে উঠতে দেখে হাছানের ফুফু চিৎকার করতে থাকে তখন আশেপাশের লোকজন আমাদের খবর দেয়। দ্রুত তাদের উদ্ধার করা হয়, তন্মধ্যে দেখি আমার ছেলে মৃত্যু বরণ করেছে। আর হাছানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ বিষয়ে আমার কোন অভিযোগ নাই।

বিজ্ঞাপন

এ দিকে মেহেদী হাছান ও জাবেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অপরদিকে হাসানের বাবা অটোরিকশা চালক আলম বলেন, আমার ছেলে হাছান মাসুদ বাবুর্চির ছেলে জাবেদের সাথে খেলা করছিল। কিছু সময় পর আমার বোন আন্দিতে গোসল করতে গিয়ে তাদের দু’জনকে পানিতে ভেসে উঠতে দেখে । তার চিৎকার শুনে এলাকার লোকজন আমার ছেলে হাছানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে আমারও কোন অভিযোগ নাই।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, মেহেদী হাছান নামে পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা