মতলব উত্তরে আগুনে পুড়ে একজনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১১, ২০২৫ | ৮:২৭
Link Copied Successfully!
মতলব উত্তরে বসতঘরে আগুন লেগে সাইফুল ইসলাম নামে একজন মৃত্যু। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তরে বসত ঘরে আগুন লেগে সাইফুল ইসলাম নামে একজনে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার খালপার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

স্থানীয়রা জানায়, বিকালে সাইফুল ইসলামের ঘরের দরজা বন্ধ করে একাই ঘুমিয়ে ছিলেন। তখন তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ি অশেপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পার্শ্ববর্তী বাড়ির বকুল বেগম জানান, ‘আগুন লাগা ঘরটি দরজা বন্ধ অবস্থায় দেখিতে পায়। আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে এবং ঘরের ভিতরে সাইফুল ইসলামের পুড়ে যাওয়া মৃত দেহ দেখা যায়। পরে স্থানীয় লোকজনসহ আমরা থানায় ও ফায়ার সার্ভিসে সংবাদ দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইফুল ইসলাম শরীর পুড়ে কয়লা উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

স্থানীয় মো. মোফাজ্জল হোসেন জানান, সাইফুলের পিতা ৩৩ বছর পূর্বে হত্যা মামলার আসামী হলে স্বপরিবারে ঢাকায় চলে যায়। সাইফুল তিনদিন আগে বাড়িতে আসে এবং ওই ঘরে থাকত। সে মানসিকভাবে বিকারগ্রস্ত।

মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর নুরুল করিম বলেন, খবর পেয়ে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।  ঘরে আগুন লাগার পর সাইফুল বের হতে না পারায় তার দেহ পুড়ে কয়লা হয়ে গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত