মতলব উত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৫ | ৮:৪৫
Link Copied Successfully!

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ শোভিত বটতলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্যোগ কাউকে বলে আসে না। যেকোন সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেকোন দুর্যোগ হোক না সব দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুতি নেওয়া হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবেন। জান মাল নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম,  আইসিটি কর্মকর্তা শাহজাহান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ কর্মকর্তা নুরুল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা সাখোয়াত হোসেন,  উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আতিকুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার প্রমুখ। এছাড়াও ফায়ার ফাইটার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন কর্মকান্ডের মহড়া প্রদর্শন করা হয়। মহড়া প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের শুরুতে সাহসী ভূমিকায় ফায়ার এক্সটিংগুইসার ও ভেজা কাপড় বা ভেজা পাটের বস্তা ব্যবহারের মাধ্যমে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে উৎসাহিত করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ