শাহরাস্তিতে বিএনপির বিশাল কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৪, ২০২৫ | ৯:২৬
Link Copied Successfully!

দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। কোন প্রকার গড়িমসি না করে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন একথা বলেছেন।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান, আমরা সবাই বিএনপি কর্মী। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপট উত্তরণের একমাত্র পথ হলো একটি সুষ্ঠু নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। তিনি বলেন, চাঁদপুর -৫ নির্বাচনী এলাকা হবে একটি রোল মডেল। এখানে সকলের মতামতের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবো। কোন ভাইয়ের রাজনীতি চলবে না আমাদের রাজনীতি হবে একমাত্র বিএনপির জন্য। আমরা সবাই কর্মী আমাদের নেতা তারেক রহমান এর বাইরে কোন কথা নয়।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, মেশকাত হোসেন পাটোয়ারী, কাজী জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সাইফুল করিম মিনার তাজুল ইসলাম সুমন, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী।
হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ড. আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার , মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক প্রমুখ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ