ফরিদগঞ্জে নিখরচায় চিকিৎসা সেবা পেল সহস্রাধিক রোগী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | ৭:০০
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু রোগীকে নিখরচায় চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ানলাইট ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ধানুয়া বাজার মৌলুভী বাড়ি প্রাঙ্গনে এই চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।

মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম, গাইনি, শিশু, অর্থপেডিক ও চক্ষু রোগে বিশেষজ্ঞ ঢাকা ও চাঁদপুরের ১০ জন চিকিৎসক ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষে সংগঠনের সমন্বয়কারী আশরাফুর রহমান শাওন বলেন, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসাসেবা দেয়ার লক্ষে এ ক্যাম্প আয়োজন করা হয়। দিনব্যাপি ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সর্বমোট ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বেচ্ছাসেবী অংশীদার HOV AUST চ্যাপ্টারের নেতৃত্ব ছিলেন আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার শাহ মোর্তুজা মোর্শেদ ও আফিয়া আহসান।

ক্যাম্পে বিনামূল্য ডায়াবেটিস, ইসিজি, ইইজি পরীক্ষা করা হয়। ল্যাব সাপোর্টে ছিলেন-অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি (OSHEFES)|

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন মতলব উত্তরে কাউছারের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মানববন্ধন রাজারগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় শেষে চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের নির্বাচনী প্রচারনা শুরু হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত