POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে নিখরচায় চিকিৎসা সেবা পেল সহস্রাধিক রোগী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৭:০০ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু রোগীকে নিখরচায় চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ানলাইট ফাউন্ডেশন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ধানুয়া বাজার মৌলুভী বাড়ি প্রাঙ্গনে এই চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।

মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, চর্ম, গাইনি, শিশু, অর্থপেডিক ও চক্ষু রোগে বিশেষজ্ঞ ঢাকা ও চাঁদপুরের ১০ জন চিকিৎসক ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

আয়োজকদের পক্ষে সংগঠনের সমন্বয়কারী আশরাফুর রহমান শাওন বলেন, গ্রামীণ দুস্থ ও অসহায় জনগণকে বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ এবং চিকিৎসাসেবা দেয়ার লক্ষে এ ক্যাম্প আয়োজন করা হয়। দিনব্যাপি ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সর্বমোট ১ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বেচ্ছাসেবী অংশীদার HOV AUST চ্যাপ্টারের নেতৃত্ব ছিলেন আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের লেকচারার শাহ মোর্তুজা মোর্শেদ ও আফিয়া আহসান।

ক্যাম্পে বিনামূল্য ডায়াবেটিস, ইসিজি, ইইজি পরীক্ষা করা হয়। ল্যাব সাপোর্টে ছিলেন-অকুপেশনাল সেফটি অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং সোসাইটি (OSHEFES)|

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন