
রাজারগাঁওয়ে দুই দিন ব্যাপী মাহফিল
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ইব্রাহীমিয়া কারীমীয়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যাগে ২৬ তম ওয়াজ দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে।
১১ ও ১২ ফেব্রুয়ারী পশ্চিম রাজারগাঁও মাদ্রাসা মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বয়ান করেন চরমোনাই পীরজাদা মুফতি সৈয়দ মুহাম্মদ জিয়াউল করীম। ওয়াজ কররন মুফতি সিরাজুল ইসলাম সিরাজী নারায়ণগঞ্জ, মুফতি ইকবাল কবির ফারুকী নারায়নগঞ্জ, মুফতি মজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা ফরিদ আহমেদ, মাওলানা মাহবুবুর রহমান।
দ্বিতীয় দিন বয়ান করেন আল্লামা ডাঃ শহিদুল্লাহ ইব্রাহিম উজনবী নারায়নগঞ্জ, মুফতি ওলীউল্লাহ বিন কুতুব কেরানীগঞ্জ, মুফতি আবরারুরল হক চাঁদপুর, মাওলানা মুজ্জাম্মিল হোসেন আনসারী চাঁদপুর, মাহফিলে সভাপতিত্ব করেন বাহারাইন প্রবাসী মোঃ সাহাদাত মিজি, পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ ইসমাইল মোল্লা ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ হাবিবুর রহমান চাঁদপুরী ।








