কথা বলবেন হিসাব করে, উপদেষ্টাদের উদ্দেশ্যে সেলিমা রহমান

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৫ | ৫:৫৬
Link Copied Successfully!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকারে থেকে দল করবেন, সেটা হবে না। কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ড. ইউনূসের সম্মান বিশ্বজুড়ে। তিনি এ সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বের কথা ভেসে আসে, আমি এটা করবো, আমরা এটা করেছি… এসব কথা শুনলে কষ্ট লাগে। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাও এরকম কথা বলেছেন, সব কিছু তাদের। আর কারও কিছু নাই। দেশের জনগণের কিছু নাই। তার পতন হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছাত্ররা দল করবে খুব ভালো কথা। নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে, ছাত্র-যুবকরা ভাষা আন্দোলন, ৬৯-এর গণআন্দোলন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, সব সময়ই তরুণ সমাজ সেটি করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য অংশগ্রহণ করেছিল। যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা (উপদেষ্টারা) সরকারে থেকে দল করবেন, সেটা হবে না। কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।

আপনারা (অন্তর্বর্তী সরকার) সংস্কার করেন। আপনাদের যৌক্তিক সময় দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, প্রতিনিয়ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে আন্দোলন সংগ্রাম বেড়েই চলেছে। রাস্তাঘাট অবরোধ এবং দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বহুগুণ বেড়েছে। সে বিষয়টি সরকারকে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি