
চাঁদপুর থেকে ছেড়ে যায়নি কোন ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
Link Copied Successfully!

সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় চাঁদপুর-লাকসাম রেলপথে দুর্ভোগে পড়েছেন সহস্রাধিক যাত্রী। অগ্রিম টিকেট নিয়ে চাঁদপুরের অন্তত ১০ স্টেশনে এসে ফেরত বা সড়ক পথে যেতে হয়েছে গন্ধব্যে।
চাঁদপুর বড় স্টেশন থেকে ভোরে ছেড়ে যায়নি মেঘনা এক্সপ্রেস। দুপুরে আসেনি সাগরিকা ট্রেন। হঠাৎ এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়া যাত্রীরা টিকেট রি-ফান্ড করে নিচ্ছেন।
যাত্রী মুকবুল হোসেন জানান, ৩-৪ দিন আগে অনলাইনের মাধ্যমে টিকেট ক্রয় করছে। সকালে এসে দেখেন ট্রেন চলবে না এমন ব্যাণার টানানো। পরে শুনেন কর্মবিরতি চলছে। রেল শমিকদের হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে এখন যাত্রীরা।
চাঁদপুর স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন, দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী চাঁদপুর হয়ে চট্টগ্রাম যাতায়াত করে থাকে। ট্রেন বন্ধ থাকায় সকাল থেকে তাদেরকে বিকল্পভাবে বাসে যেতে পরামর্শ দেয়া হয়েছে। বাকীদের রি-ফান্ড করতে বলা হচ্ছে। তবে সরকারি দাবী মেনে নিলেই ট্রেন পরিচালনা শুরু করবেন বলে জানান তিনি।

ট্যাগ:







