POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর থেকে ছেড়ে যায়নি কোন ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৭:০৩ অপরাহ্ণ
সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় চাঁদপুর-লাকসাম রেলপথে দুর্ভোগে পড়েছেন সহস্রাধিক যাত্রী। অগ্রিম টিকেট নিয়ে চাঁদপুরের অন্তত ১০ স্টেশনে এসে ফেরত বা সড়ক পথে যেতে হয়েছে গন্ধব্যে।
চাঁদপুর বড় স্টেশন থেকে ভোরে ছেড়ে যায়নি মেঘনা এক্সপ্রেস।  দুপুরে আসেনি সাগরিকা ট্রেন।  হঠাৎ এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়া যাত্রীরা টিকেট রি-ফান্ড করে নিচ্ছেন।
যাত্রী মুকবুল হোসেন জানান, ৩-৪ দিন আগে অনলাইনের মাধ্যমে টিকেট ক্রয় করছে। সকালে এসে দেখেন ট্রেন চলবে না এমন ব্যাণার টানানো। পরে শুনেন কর্মবিরতি চলছে। রেল শমিকদের হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে এখন যাত্রীরা।
চাঁদপুর স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বলেন,  দক্ষিণাঞ্চলের অনেক যাত্রী চাঁদপুর হয়ে চট্টগ্রাম যাতায়াত করে থাকে। ট্রেন বন্ধ থাকায় সকাল থেকে তাদেরকে বিকল্পভাবে বাসে যেতে পরামর্শ দেয়া হয়েছে। বাকীদের রি-ফান্ড করতে বলা হচ্ছে।  তবে সরকারি দাবী মেনে নিলেই ট্রেন পরিচালনা শুরু করবেন বলে জানান তিনি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন