মুরগির খামারে পড়ে ছিল স্ত্রীর মরদেহ, আড়ায় ঝুলছিল স্বামীর মরদেহ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৫ | ৫:৫৩
Link Copied Successfully!

খুলনার দাকোপে একটি মুরগির খামারে স্বামী-স্ত্রীর লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। স্ত্রীর মুখ রক্তাক্ত থেঁতলানো ছিল। স্বামীর মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় আড়ায় ঝুলছিল।

ওই দম্পতি হলেন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর (বৃহস্পতিবারের হাটখোলা) এলাকার শচীন মণ্ডল (৪৪) ও তাঁর স্ত্রী মলিনা মণ্ডল (৩৭)। ওই দম্পতির ২০ বছর বয়সী কলেজপড়ুয়া এক ছেলে আছে।

দম্পতির স্বজনেরা জানান, গতকাল সোমবার সারা দিন তাঁরা দুজনেই তরমুজের খেতে কাজ করেছিলেন। রাতে নিজেদের মুরগির খামারের এক কোনায় ওই দম্পতি থাকতেন। পারিবারিক কলহের জেরে ওই দম্পতির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সকালে গ্রামের মানুষ ওই দম্পতির ছেলের কাছ থেকে খবর পান। পরে ঘটনাটি থানায় জানানো হয়।

বিজ্ঞাপন

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘বসতঘরের অদূরেই ওই দম্পতির মুরগি খামার ছিল। মুরগির বাচ্চা ছোট থাকায় দেখভালের জন্য তাঁরা খামারের এক কোনায় থাকতেন। গত ১৫-২০ দিন ধরে রাতে তাঁরা খামারেই থাকতেন। আমরা ধারণা করছি, শচীন মণ্ডল ভারী কিছু দিয়ে স্ত্রীকে আঘাত করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। স্ত্রীর মুখমণ্ডল থেঁতলানো ছিল। খামারের ঘরের মেঝেতে স্ত্রী মরদেহ পড়ে ছিল। স্বামীর লাশ আড়ায় ঝুলছিল।’

ওসি বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি