ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণে শিক্ষকদের ‘আলটিমেটাম’

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২৫ | ৮:১১
Link Copied Successfully!

প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ‘আলটিমেটাম’ দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। তাঁরা বলেছেন, আগামীকাল (মঙ্গলবার) বেলা দুইটার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।

আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে শিক্ষকদের এ সিদ্ধান্তের ঘোষণা দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা আল আমিন। এ সময় আন্দোলনকারী শিক্ষকেরা নিজেদের দাবিদাওয়া আদায়ে চারুকলার সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আল–আমিন বলেন, ‘আমরা জাতীয়করণের ঘোষণা চাইছি। ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণসহ ছয় দফা দাবি ছিল। গতকাল (রোববার) এখানে (শাহবাগে) পুলিশ আমাদের ওপর হামলা করার পর এখন আমাদের এক দফা এক দাবি। সেই দাবি হলো প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা করতে হবে।’

বিজ্ঞাপন

ইবতেদায়ি শিক্ষকদের এই নেতা আরও বলেন, গতকাল শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে তাঁদের ডাকা হয়েছিল। সেখানে তাঁদের আশ্বস্ত করার মতো কোনো কথা বলা হয়নি। বলা হয়েছিল, আজকের মধ্যে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিন্তু বিকেল চারটা পর্যন্ত অপেক্ষা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আলটিমেটামের ঘোষণা দিয়ে আল-আমিন বলেন, ‘তাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় নতুন কর্মসূচি ঘোষণা করেছি। আগামীকাল বেলা দুইটার মধ্যে প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত (জাতীয়করণের) না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

এর আগে গতকাল রোববার দুপুরের দিকে শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষকদের লাঠিপেটাও করে পুলিশ। এতে এক নারীসহ ছয় শিক্ষক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছিলেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাঁদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করে।

আজ বিকেলে আন্দোলনকারী মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে যান বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ বি এম ফজলুল করিম। তিনি সেখানে বলেন, অতীতের সব সরকার এই শিক্ষকদের সঙ্গে বৈষম্য, চরম অবহেলা ও অপমান করেছে। এ সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হলেও গতকাল শিক্ষকদের ওপর আক্রমণ, লাঠিপেটা ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। দ্রুত এই শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাঁদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি