
বাবাকে পিটিয়ে ‘হত্যা’ করল ছেলে
Link Copied Successfully!

খাগড়াছড়ির মানিকছড়িতে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উপজেলার মূয়রখীল এলাকায় এই ঘটনা ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহতের নাম বিনোধ বিহারী মজুমদার। ঘটনার পর থেকে ঘাতক ছেলে খোকন মজুমদার পলাতক।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘গতকাল গভীর রাতে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। তবে এখনো ঘটনরা বিস্তারিত জানতে পারিনি। যতদূরে জেনেছি জমি বিক্রির টাকা লেনদেন নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এ থেকে ঘটনার সূত্রপাত হতে পারে।’

তিনি আরও জানান, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে। এদিকে ঘটনার পরপরই বাবা বিনোধ বিহারীকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।









