পাইকদীতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৮, ২০২৫ | ১০:৩৯
Link Copied Successfully!

পাইকদী ভাটের গাঁও ইসলামী যুব সংগঠনের উদ্যোগে এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

 

এই অনুষ্ঠানটি আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী মোল্লা বাজারের কাছে, বাবুরহাট জেলা কারাগার থেকে ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্থানটিতে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জনকারী বিশিষ্ট ক্বারী ফখরুল ইসলাম ফুয়াজ, যিনি তিলাওয়াতের মাধ্যমে সবার মনোরঞ্জন করবেন। এছাড়া, সুরের মূর্ছনায় সবার হৃদয় ছুঁয়ে যাবে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, জনপ্রিয় বিনোদন ব্যক্তিত্ব মহিউদ্দিন হাসান (খাঁন সাহেব), তাওহীদ জামিল (কলরব), আবির মাহমুদ (কলরব), হাফেজ আরাফাত হোসাইন (ইকরা শিল্পী গোষ্ঠী, ঢাকা), মোহনা শিল্পী গোষ্ঠী এবং নবসুর শিল্পী গোষ্ঠীসহ স্থানীয় শিল্পী বিন্দৃ।

 

বিজ্ঞাপন

ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক আ.জ.ম. বিলাল হোসাইন জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ইসলামী সংস্কৃতির বিকাশ এবং সমাজে সুষ্ঠু সংস্কৃতির প্রচার করা। তিনি আরো জানান, এই সাংস্কৃতিক সন্ধ্যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা এবং সংস্কৃতির মহিমা প্রচারের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং আয়োজকরা আশাবাদী যে, উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সার্থক ও সফল করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ