ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৬ | ৭:০৪
Link Copied Successfully!

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), শিশু সাহিল (৩) এবং পাঁচ মাস বয়সী মাশরুফা।

বিজ্ঞাপন

আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের হাসিম খান চাঁদপুরে আটক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু জাতীয় নজরুল বর্ষসেরা কন্ঠ প্রতিযোগিতায় দ্বিতীয় হলেন হাজীগঞ্জের সায়েম হাজীগঞ্জে ১০ ইউনিয়ন জামায়াতের আমির নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে বৃষ্টি, কমেছে লঞ্চঘাটে যাত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা ওমর ফারুক রুমী ঢাকায় গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাজীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির বহিষ্কার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা স্বর্ণ ও রুপার দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯২৪ টাকা মতলবে আবারও বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন মতলব উত্তরে পার্কিং করা হাইস গাড়িতে দুর্বৃত্তদের আগুন চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করায় মিথ্যে যৌতুক মামলার শিকার কুয়েত প্রবাসী মতলবে লকডাউন বিরোধী মিছিল, আগুন সন্ত্রাস আ’লীগকে আর ছাড় দেয়া হবে না: ড.জালাল উদ্দিন এমপি হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সহিংসতার প্রতিবাদে মনতলায় যুবদলের বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল হাজীগঞ্জে দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ