
হাজীগঞ্জে মৃত্যুর মিছিলে২৪ জন
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে আত্মহত্যার ঘটনা বেড়েই চলছে । ২০২৩এর শেষের দিক ও ২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আত্মহত্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে। বছরের শেষ দিন মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একই গ্রামে ফাহিমা আক্তার (২০) এক নারী বিষ পানে আত্মহত্যা করেছে।
এসব ঘটনায় হাজীগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মহিউদ্দিন ফারুক যুগান্তরকে দেয়া তথ্যমতে জানযায়, ২৩ সালের ২ নভেম্বর কালচোঁ উত্তর ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমানের স্ত্রী তাহমিনা আক্তার নিতু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। একই দিনে রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামোড শামীমা বেগম নামে এক গৃহবধূ গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
৬ই ডিসেম্বর উপজেলার পূর্ব ধড্ডার বিল্লাল হোসেনের স্ত্রী খোদেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন রিয়াদ হোসেন নামে আরো এক যুবক বিষপানে আত্মহত্যা করে। ২৫ই ডিসেম্বর অলিপুর গ্রামের আমির হোসেনের ছেলে হাবিবুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
২০২৪ সালের ৭ জানুয়ারি ইছাপুর গ্রামের জসিম হোসেনের স্ত্রী ফারজানা বেগম বিষপানে আত্মহত্যা করে। ২৬ জানুয়ারি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইসরাত জাহান। ১৩ ফেব্রুয়ারি কাউসার মিয়া নামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক যুবক। ১৯ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস নামে এক তরুণী কীটনাশক প্রাণে আত্মহত্যা করে। ২১ ফেব্রুয়ারি আমেনা আক্তার নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ২৮ ফেব্রুয়ারি সালমা বেগম নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ২১ মার্চ মিলন মুন্সি নামে বিষপানে এক তরুন আত্মহত্যা করে। ১২ মার্চ উম্মে শৈলী আরাফাত নামে এক তরুণী গলায় আত্মহত্যা করেন। ৮ই এপ্রিল জান্নাতুল আক্তার নামে এক তরুণী আত্মহত্যা করে। ১৯ এপ্রিল খোকন মিয়া নামে টোরাগড়ের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ৩ মে জান্নাত বেগম (২২) নামে সিংগাইরেররের এক গৃহবধূ আত্মহত্যা করেন। ৬ মে হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা খোকন মিয়ার ছেলে মাহফুজ গলায় ফাঁস আত্মহত্যা করেন। একই দিনে হাজীগঞ্জের হরিপুর গ্রামের জাকির হোসের স্ত্রী নুসরাত জাহান মাহি গলায় ফাঁস দিয়ে।
২০ই ফেব্রুয়ারিতে উপজেলার বাকিলা ইউনিয়নের উওর শ্রীপুর গ্রামের কাউসার খানের স্ত্রী তানিয়া আক্তার(২৫) তার দুই মেয়ে তাবাসসুম(৮) ও ফাতেমা(২) কে বিষা খাইয়ে আত্মহত্যা করে । এই ঘটনায় মা তানিয়া আক্তারের মৃত্যু হয়।
২৪ এপ্রিল উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের দেওয়ানজী বাড়ীর রফিকুল ইসলামের মেয়ে ও বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের কুয়েত প্রবাসী মো. মাসুদুজ্জামান হাওলাদারের স্ত্রী তাহমিনা আক্তার রিমা (২৪) ও তার শিশু সন্তান আবদুল রহমানকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।
জানতে চাইলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক পপুলার বিডি নিউজকে বলেন, হাজীগঞ্জে পূর্বেও আত্মহত্যার ঘটনা ঘটেছে। বছরের শেষ দিনেও বিষপান করা নারীর লাশ ও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণে অধিকাংশ আত্মহত্যার ঘটনাগুলো ঘটে।








