ভেঙ্গে গেছে প্রাচীন সেতুটি

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২৪ | ৫:১৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কচুয়া দুই উপজেলার মধ্যেবর্তী বোয়াল জুড়ি খালে গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে সেতুটি মাঝপথের অংশ ভেঙ্গে পড়েছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীরা  জচনায , মঙ্গলবার সকাল বেলা হঠাৎকরে এ দুর্ঘটনা ঘটে। আর এতে করে রঘুনাথপুরের দুই পাড়ের মানুষের সহজ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

এ সেতু দিয়ে দুই উপজেলার শত শত মানুষ চলাচল করত অনেকটা আতংক নিয়ে।

মূলত দুই উপজেলার মধ্যবর্তী স্থানে সেতুটি গড়ে উঠায় সংস্কারে লেগেছে জটিলতা। যদিও রাস্তাসহ সেতুটির কোড পড়েছে কচুয়া উপজেলায় তবে ব্যবহারে আগ্রহ বেশী হাজীগঞ্জ উপজেলার মানুষের। বিষয়টি নিয়ে দুই উপজেলার এলজিইডির বিভাগ একে অন্যের উপর দায় চাপাচ্ছে। যে কারনে সংস্কার কাজে উদ্যোগ গ্রহন না করায় এভাবে বছরের পর বছর সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থেকে  মাছুয়াখালি দিয়ে প্রভাহিত  বোয়ালজুড়ি খালের উপর গড়ে উঠেছে প্রায় ১৫ টি সেতু। তার মধ্যে  রঘুনাথপুর বাজারের উপর দুই উপজেলার জনগুরুত্বপূর্ণ এ সেতুটি। ১৯৮০ সালে সেতুটি নির্মাণের পর আর সংস্কার লাগেনি। যে কারনে সেতুটি ভেঙ্গে পড়েছে।

রঘুনাথপুর সেতুটি দিয়ে বিশেষ করে হাজীগঞ্জ উপজেলার তারাপাল্লা, রাজাপুর, খিলপাড়া, পিরোজপুর গ্রামের মানুষ এখনো চলাচল করে আসতো।  এদিকে কচুয়া উপজেলার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, কাদলা, দেবীপুর, বরিগাঁও, গুলবাহার, মুরাদপুর, তেঘুরিয়া, গ্রামের মানুষ চলাচল করতেন এ সেতু দিয়ে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাফস শীল জানান, সেতুটি ভেঙ্গে পড়েছে ।  উপজেলা প্রকৌশলী বিভাগ বিষযটি দেখতে নির্দেশ দিয়েছি ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ