নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২৪ | ৮:৪৯
Link Copied Successfully!

আগস্ট বিপ্লবে সম্পৃক্ত ছাত্র-জনতার একাংশের সমন্বয়ে গঠিত মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের ৭৭ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শাফিউর রহমানকে সাংগঠনিক প্রধান ও খোমেনী ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা নারী, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীরা বিভিন্ন দায়িত্বের জন্য মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।

এর আগে ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে নতুন দল জাতীয় বিপ্লবী পরিষদ আত্মপ্রকাশ করে। এ দিন দোয়া মাহফিল শেষে সংগঠনটির শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলসহ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সমাবেশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির কাজ হবে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা। এজন্য দেশের সব গুরুত্বপূর্ণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য তৈরি করা হবে।

বিজ্ঞাপন

একই সময়ে দলটি রাজধানীসহ সব বিভাগ, মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করবে। পাশাপশি গঠনতন্ত্র প্রণয়ন, দলীয় তহবিল গঠন ও কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠা করে মে মাসে প্রথম কেন্দ্রীয় কাউন্সিল করা হবে। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য চূড়ান্ত আন্দোলনের ডাক দেবে দলটি।

উল্লেখ্য, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরপরই ছাত্র-জনতার একাংশ নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়ে প্রথমে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করে। এর ধারাবাহিকতায় নতুন দলও গঠন করা হয়।

কমিটিতে যারা আছেন- জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন; যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম, জাকির মজুমদার, রোটারিয়ান রাবেয়া আখতার, নুসরাত রহমান, তামিমা জোবাইদা, সালমান বিন ফারুক, ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাইয়েদ কুতুব; সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইমামুল হক, আব্দুস সালাম, সৌরভ শাকিল, সাব্বির আহমেদ, ডা. মাসুম বিল্লাহ, গুলবুদ্দিন গালিব ইহসান ও সাইদ আহমেদ।

সদস্য হিসেবে আছেন- রাদিয়ান ইসলাম, সাইদুল ইকরাম, মো. ইসমাইল হোসেন, এমএ বাকী বিল্লাহ, কাউসার আহমেদ, মো. সিফাতুল ইসলাম, মাহমুদ হাসান অভি, আল-আমিন ইজারাদার, ডা. নিজামুল হক, আহমেদ মোফাচ্ছের মিশু, মাহমুদুল হাসান ফয়সাল, সাইফুল্লাহ মো. খালিদ, মো. সাইদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম হামিম, শেখ আবু সুফিয়ান, এমএইচ মাসুদ, মো. তাজুল ইসলাম, আশিকুর রহমান, মো. দোদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তাওহীদুল ইসলাম, আনহার আহমেদ, মো. যুবায়ের রহমান, মো. ফারহান মাহতাব, ফয়সাল আল মাহমুদ ফাহাদ, রাকিব উদ্দিন, খালিদ হোসাইন, মো. তৌহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন হাসান, মো. আনিসুর রহমান ভূইয়া, মো. মাহমুদ হাসান জুবায়ের, ডা. হাবিবুল্লাহ মারজান, মো. আশরাফ আলী, আব্দুল্লাহ আল মাহফুজ, মো. তোফায়েল হোসেন, মো. সাঈদ হাসান অভি, মাহফুজুর রহমান, আবু ওবাইদা আরাফাত, জয়নাল আবেদীন, মো. তৌহিদুল ইসলাম, সুমন আহমেদ, রাকিবুল ইসলাম, আতিয়ার রহমান, নয়ন তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আজহার এইচ হাবিব, আবু ছালেহ, ওয়াসিম আহাম্মদ, মোহাম্মদ সিফাতুল ইসলাম, মোহাম্মদ আলমগীর কবির, মেহেদী হাসান মুরাদ, তৌহিদ তপু, হারুনুর রশীদ, মো. আমিরুল ইসলাম, সরোয়ার হোসাইন, সোহেল আহমাদ এবং এইচএম বায়েজিদ বোস্তামী।- যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত