পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২৪ | ৮:১৪
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় দৈনিক ভাড়া বাবদ পাওনা টাকার জন্য শরীফ তালুকদার (১৯) নামে সিএনজি চালিত অটোরিকশা চালককে হত্যা করে দোকানের কাঠের সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়াগেছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে ঘটনার বিষয় নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) রাজিব চক্রবর্তী।

এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বাগাদী চৌরাস্তা এলাকায় রাসেল গাজীর অটোরিকশার পার্টসের দোকানে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভোর ৫টার দিকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় আজ দুপুরে চালক শরীফ তালুকদারের মামা মো. জসিম উদ্দিন ভুঁইয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। নিহত চালক শরীফ তালুকদার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মন সাখুয়া গ্রামের তালুকদার বাড়ীর মফিজ তালুকদারের ছেলে। তার মায়ের নাম আয়েশা বেগম।

অভিযুক্তরা হলেন-চৌরাস্তার অটোরিকশার পার্টসের দোকানদার নানুপুর গ্রামের মুজিব গাজীর ছেলে মো. রাসেলে গাজী (২৮) ও তার দোকানের মিস্ত্রি সুমন পাটওয়ারী (৩৫)সহ অজ্ঞাতনামা কয়েকজন।

বিজ্ঞাপন

অভিযোগকারী জসিম উদ্দিন ভুঁইয়া জানান, আমার ভাগিনা শরীফের কাছে থেকে রাসেল গাজী অটোরিকশার দৈনিক ভাড়া বাবদ ১১ হাজার টাকা পাওনা ছিলো। ওই টাকা আগামী ১২ ডিসেম্বর পরিশোধ করার কথা। কিন্তু এরই মধ্যে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রাসেল তার দোকানে ডেকে এনে ভাগিনা শরীফকে বেধম মারধর করে। মারধরে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে দোকানের কাঠের সাথে পরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখে। ভোর রাতে এলাকার মনির হোসেন মেম্বারের মাধ্যমে আমরা এই ঘটনা জানতে পারি এবং ঘটনাস্থলে যাই।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ তার মরদেহ ঊদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়েছে।

নিহত চালক শরীফ তালুকদার এর স্ত্রী বিউটি বেগম ৬ মাসের অন্ত:স্বত্ত্বা। বিউটির বাবা পাশবর্তী ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ হরিণা গ্রামের বাসিন্দা মোশরফ সিকদার। তিনি বলেন, মেয়ে আমাকে জানিয়েছে গত রাতে দোকানদার রাসেল শরীফকে টাকার জন্য দোকানে আটকে রাখে। মেয়েকে ৩ হাজার টাকা পাঠানোর জন্য চাপ দেয় রাসেল। বিউটি সকালে টাকা দিবে এবং তার স্বামীকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তারা মেয়ের কথা কর্ণপাত করেনি।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  রাজিব চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে ওই চালকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু