সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ হোসেন খানের ইন্তেকাল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৪ | ১:২৭
Link Copied Successfully!

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্ম হোসেন খান (৮২) আর বেঁচে নেই।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

মোহাম্মদ হোসেন খান জেলার ফদিরগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের খান বাড়ীর ইউসুফ খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।

বুধবার (২৭ নভেম্বর) সকালে তার মৃত্যুর বিষয়ে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত। বাদ জোহর চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।

তিনি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রখ্যাত চিত্র শিল্পী হাসেম খানের ছোট ভাই। কর্মজীবনে তিনি চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে নিজ বাড়িতে থাকতেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসারত ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেন তিনি।

মোহাম্মদ হোসেন খানের প্রতিবেশী রাসেল মজুমদার জানান, তিনি শহরে থাকলেও গ্রামের অসহায় মানুষের খোঁজ খবর নিতেন। গ্রামের শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা, চিকিৎসা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সব সময় সহযোগিতা করেছেন।

এদিকে অধ্যাপক মোহাম্মদ হোসেন খান এর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, কলেজ শিক্ষক পরিষদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন