মিটিংয়ে না আসায় ৯৯ কর্মীকে চাকরিচ্যুত!

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৪ | ১২:৫৯
Link Copied Successfully!

অফিসের মিটিংয়ে অনুপস্থিত থাকায়, চাকরি থেকে ৯৯ জনকে বরখাস্ত করলেন বস! শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের একটি বাদ্যযন্ত্রের কোম্পানির প্রধানের এমন পদক্ষেপে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মোট কর্মচারীর সংখ্যা ছিল ১১০। সেখান থেকে ৯৯ জনকেই মেইল পাঠিয়ে চাকরিচ্যুত করার বিষয়টি জানান সিইও। অফিস মিটিংয়ে হাজির না হওয়ার মাশুল গুণতে হচ্ছে কর্মীদের। কিছু দিন আগে সকালবেলা ওই অফিস মিটিং ডাকা হয়েছিল।

পরবর্তীতে কোম্পানির সিইও মেইল করেন কর্মীদের। মেইলে তিনি লিখেছেন, ‘জরুরি কারণে মিটিং ডাকা হয়েছিল। কিন্তু মিটিংয়ে ৯৯ জনই অনুপস্থিত। যারা আজ সকালের মিটিংয়ে উপস্থিত ছিলেন না, তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা সেই সুযোগের সৎ ব্যবহার করেননি। এই মুহূর্তে অফিশিয়াল যাবতীয় অ্যাকাউন্ট থেকে সাইন আউট করুন। কোম্পানির থেকে নেওয়া সব কিছু ফেরৎ দিন।’

বিজ্ঞাপন

ক্ষুব্ধ ওই সিইও আরও লিখেছেন, ‘১১০ কর্মীর মধ্যে কেবল ১১ জন আজকের সকালের অফিস মিটিংয়ে উপস্থিত ছিলেন। শুধু এই ১১ জনই চাকরিতে বহাল থাকবেন। বাকিদের চাকরিচ্যুত করা হলো।’

এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রচুর সমালোচনা হয়। যুক্তরাষ্ট্রের বাদ্যযন্ত্রের ওই কোম্পানির সিইও’র সমালোচনা করেন নেটিজেনরা। যুক্তরাষ্ট্রের মতো দেশে এই ঘটনায় কার্যতই স্তম্ভিত নেট দুনিয়া।

বর্তমানে কাজের চাপ কমাতে যেখানে বিশ্বের অনেক কোম্পানি নতুন নতুন পরিকল্পনা নিয়ে ভাবছে। সেখানে অফিস মিটিংয়ে উপস্থিত না হওয়ায় কর্মীদের চাকরি যাওয়ার ঘটনা সত্যিই হতাশার। অতীতে এমন ঘটনাও প্রায় বিরল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা