সৌদি প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৪ | ৫:১৮
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহন মিয়া নামে এক যুবক তার সৌদি আরব প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন।

 

বুধবার (৬ নভেম্বর) সকালের দিকে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।

বিজ্ঞাপন

 

নিহত মোহন পৌরশহরের তারাগন মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের বাসিন্দা শসন মিয়ার মেয়ে তাসলিনা আক্তার চাঁদনীর সঙ্গে পারিবারিক সম্মতিতে পাশের তারাগন গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোহন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে সন্তান। গত ১৫দিন ধরেই প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়ে আসছিল মোহনের। এ কারণে বেশ কিছুটা মানসিক চাপে থাকতেন মোহন। এক পর্যায়ে প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে অভিমানে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তার শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরেই অভিমানে মোহন তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত