চাঁদপুরে ছাত্র আন্দোলনে ১২ শহীদ পরিবারের মাঝে ২৪ লাখ টাকা সহায়তা প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৪ | ৩:২৪
Link Copied Successfully!
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, স্বৈরাচার হাসিনা যদি এখনো ক্ষমতায় থাকতো, তাহলে লক্ষ লক্ষ মানুষ এখনো খুন হতো। প্রতিটি গ্রামগঞ্জের পাড়া মহল্লায় অগণিত লাশ আর লাশ আমরা দেখতে পেতাম।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জামায়াত ইসলামীর আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসন আমল গুলো দেখলে পরিষ্কার বুঝা যায়, তারা দেশকে ধ্বংস করেছেন, দেশের রাজনীতিকে, বিচার ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছেন। আর চোরদেরকে ডাকাত বানিয়ে ডাকাতের খনি তৈরি করেছেন। বিগত ১৫ বছরে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন।
তিনি আরো বলেন, শেখ মুজিব যুদ্ধে অংশ নেয়নি। তিনি স্বেচ্ছায় পাকিস্তানে কারাবরণে গেলেন। আর এদেশের খেটে-খাওয়া মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।  তারপর দেশে এসে সকল রাজনৈতিক দল বাদ দিয়ে এক দলীয় রাজনৈতিক দল বাকশাল তৈরি করেছিল।
তিনি আরো বলেন, শেখ মুজিব বলেছিলেন এদেশে সব চোরের খনি। তার মেয়ে স্বৈরাচারর শেখ হাসিনা সব চোরকে ডাকাত বানিয়ে গেছে।
চাঁদপুরে শহীদ ১২ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে ২৪ লাখ টাকা প্রদান করা হয়। এরমধ্যে একজনকে ইতোমধ্যে ঢাকায় জামায়াতের একটি সভায় আর্থিক সহায়তা দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া,  চাঁদপুর জেলা আমীর (নবনির্বাচিত) মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
এসময় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া, অধ্যাপক আবুল হোসাইন, শহর আমীর অ্যাড. শাহজাহান খান, সদর আমীর নাছির উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহারম আলী, শহর সভাপতি ওমর ফারুকসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে থাকা শিক্ষার্থীসহ অতিথিরা বক্তৃতা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন